Sunday, May 10, 2026

দিদির জন্মদিনে


মুখের বয়স ফেলেছে নোঙর,

উজান স্রোতেও স্থির,

সংখ্যা বাড়ে কাল নিয়মে,

তবু, ছুটতে থাকা তীর,

থমকে গেছে কোন যাদুতে,

কোন সে সুতোর টানে,

সঞ্চারীতেও স্থায়ীর ছোঁয়া,

এই জীবনের গানে।

No comments: